বিনোদন

আরও আবেদনময়ী হতে গিয়ে প্রাণ গেল মডেলের

বিনোদন ডেস্ক : নিজেকে আরো বেশি আবেদনমীয় করার জন্য নিতম্বে অস্ত্রোপচার করান মার্কিন মডেল জোসলিন ক্যানো। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গত ৭ ডিসেম্বর মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সি এই মডেলের।

খবর অনুযায়ী, জোসলিন তার নিতম্ব আরো বড় করার জন্য এই প্লাস্টিক সার্জারি করান। আর এই অস্ত্রোপচার কলম্বিয়াতে করান তিনি। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে এই মডেলের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জোসলিন একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার দারুণ প্রভাব ছিল। এ মডেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি। প্রিয় মডেলের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।

১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসলিন। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি। এরপর অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা