বিনোদন

নুসরাত ফারিয়ার দ্বিতীয় গানে অর্ধকোটি ভিউ

বিনোদন ডেস্ক : দুই বাংলার পরিচিত মুখ জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বহু দিন আগেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তার গাওয়া দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’।

গত ১৪ অক্টোবর এসভিএফ-এর ব্যানারে প্রকাশিত গানটি ইউটিউব চ্যানেলসহ আন্তর্জাতিক বেশ কটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।

এর আগে গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর একঝলক প্রকাশ্যে আসার পর নজরকাড়েন দর্শক-শ্রোতাদের। পুরো গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়ায় ফারিয়া। মুক্তির দুই মাসের মধ্যে গানটির ভিউ দাঁড়িয়েছে ৫০ লাখ ৯৬ হাজারের বেশি।

নিজের গানের অর্ধ কোটি ভিউ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, আমি গান ভীষণ ভালোবাসি। শ্রোতারা আমার ভালোবাসার মূল্যায়ন করেছেন। তাদেরকে আমার ভালোবাসা। এ গানের পেছনের কারিগরদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

‘আমি চাই থাকতে’ শিরোনামের গানটি তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি। করোনা সংকট শুরুর আগে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। দৃশ্যধারণের কাজ হয়েছে দেশের বাইরে।

ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বাংলায়ই রয়েছে তার পরিচিতি। ২০১৮ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ‘পটাকা’ শিরোনামে গানটি মুক্তির পর সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা