বিনোদন

ভক্তদের জন্য হাসান মাসুদের সুসংবাদ

বিনোদন প্রতিবেদক : বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। সম্প্রতি নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘হিট’ নাটকের মধ্যদিয়ে চার বছর বিরতির ইতি টেনেছেন তিনি। এবার হাসান মাসুদ ভক্তদের জন্য আরও একটি সুসংবাদ।

প্রথমবারের মতো তিনি অভিনয় করতে যাচ্ছেন কলকাতার ছবিতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘ক্যানভাসার’ অবলম্বনে নির্মিতব্য ‘ফেরিওয়ালা’য় অভিনয় করবেন হাসান মাসুদ। এটি নির্মাণ করবেন ওপার বাংলার নির্মাতা দেবরাজ দে।

হাসান মাসুদ বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই কলকাতায় ছবির শুটিং শুরু হবে। এতে আমি নাম ভূমিকায় অভিনয় করব। আমার চরিত্রের নাম কৃষ্ণলাল।’

তিনি আরও বলেন, ‘নিজ দেশের বাইরে এবারই প্রথম অন্য কোন দেশের ছবিতে অভিনয় করতে যাচ্ছি, তাও আবার নাম ভূমিকায়। আশা করি, ছবিটি ভালো হবে। কারণ গল্প, চরিত্র সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে।’

উল্লেখ্য, সামরিক কর্মকর্তা থেকে অভিনয়ে নাম লেখান হাসান মাসুদ। করেছেন সাংবাদিকতাও। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির সুবাদে অভিনয়ে তার যাত্রা শুরু।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের তালিকায় আছে ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্রাজুয়েট’, ‘চিরকুমার সংঘ’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাশের ঘর’ ইত্যাদি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা