বিনোদন

সবার উপরে পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় পরীমনি। সম্প্রতি তার অভিনীত ‘বিশসুন্দরী’ ছবিটি মুক্তি পেয়েছে। ইতোমধ্যে ছবিটি বেশ প্রশংসা পাচ্ছে। এদিকে কিছুদিন আগে এশিয়ার ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এতে ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় স্থান করে নেয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

এবার সোশ্যালবেকারস ডটকম প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষ ডিজিটাল তারকাদের নাম। শোবিজ অঙ্গন থেকে এ তালিকার সবার উপরে জায়গা করে নিয়েছেন পরীমনি।

পরীমনির ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৮৯ লাখ ৮৭ হাজার ৩৮১। এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। যার লাইকের সংখ্যা ৮২ লাখ ৩১ হাজার ১২০। তৃতীয় অবস্থানে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ অভিনেত্রীর ফেসবুকে লাইকের সংখ্যা ৭০ লাখ।

এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। যার ফেসবুকে লাইকের সংখ্যা ৪৬ লাখ ২২ হাজার ৫৮০। উপস্থাপক ও অভিনয়শিল্পী হানিফ সংকেতের অবস্থান পঞ্চম। তার ফেসবুকে লাইকের সংখ্যা ৪৪ লাখ। ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন ‘ও প্রিয়া’ খ্যাত শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যার ফেসবুকে লাইকের সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ৪০৭।

ঢালিউড কুইন অপু বিশ্বাস ও শাকিব খান রয়েছেন যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে। অপু বিশ্বাসের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৩১ লাখ ২৫ হাজার ১৯০। অন্যদিকে শাকিব খানের পেজে রয়েছে ৩০ লাখ ৭৮ হাজার ৬৬৩। এখানে শাকিব খানের চেয়ে এগিয়ে রয়েছেন অপু বিশ্বাস। নবম ও দশম স্থানে জায়গা পেয়েছেন সংগীতশিল্পী পড়শি ও অভিনেত্রী সাফা কবির। যাদের পেজে লাইকের সংখ্যা যথাক্রমে ৩০ লাখ ৭০ হাজার ৯৯৬ ও ২৮ লাখ।

এদিকে পরীমনি তার ততুন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘স্ফুলিঙ্গ’ ছবিটি পরিচালনা করছেন তৌকির আহমেদ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা