বিনোদন

শাহরুখ-সালমানের হাতাহাতি!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই নায়ক দুজনে বেশ ভালো বন্ধু। একে অন্যের সিনেমায় অতিথি হয়ে দর্শকের আগ্রহ বাড়ান। পারিবারিক অনুষ্ঠানেও একে অপরকে নিমন্ত্রণ করেন, ছুটেও যান। কাজ দেখে প্রশংসায় ভাসান। অনেকটা সময় দা কুমড়ার সম্পর্ক ছিল বলিউডের জনপ্রিয় করণ-অর্জুন জুটি খ্যাত শাহরুখ খান ও সালমান খানের মধ্যে।

আনন্দবাজার আজ (২৩ নভেম্বর) এক ফটো ফিচারে প্রকাশ করেছে এ দুই তারকার বৈরী সম্পর্কের অজানা কিছু কথা। যেখানে দাবি করা হয়েছে, এক পার্টিতে রেগে গিয়ে শাহরুখের কলার চেপে ধরেছিলেন সালমান। দুজনের মধ্যে হাতাহাতিও শুরু হয় প্রকাশ্যেই।

২০০৮ সালের ঘটনা। ক্যাটরিনা কাইফের জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে বিবাদে জড়িয়ে পড়েছিলেন দুই খান। এরপর গোটা বলিউডই দু’টি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। আজ দুই তারকার মধ্যে সৌজন্য বজায় থাকলেও ঝগড়ার স্মৃতি ভোলেননি কেউই।

শাহরুখ এবং সালমান ক্যারিয়ার শুরু করেছিলেন প্রায় একই সঙ্গে। প্রথম থেকেই তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু তাদের সম্পর্কের সুর প্রথমবার কাটে ঐশ্বরিয়া রাইকে ঘিরে। সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম যখন তুঙ্গে, তখনও শাহরুখের সঙ্গে অ্যাশ এবং সল্লু দু’জনেরই সম্পর্ক ভালো ছিল।

‘চলতে চলতে’ সিনেমায় ঐশ্বর্যকেই প্রথম সুযোগ দেন শাহরুখ। কিন্তু শেষ অবধি সালমানের আপত্তিতে সেই ছবিতে কাজ করতে পারেননি ঐশ্বর্য। সালমান-ঐশ্বরিয়ার ব্রেক আপের সময় ঐশ্বরিয়ার পাশে ছিলেন শাহরুখ। এরপর সালমানের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরে। দু’জনে ঝামেলায়ও জড়িয়ে পড়েন।

২০০৪ সালে ফারহা খানের বিয়ের অনুষ্ঠানে বিবাদে জড়ান তারা। তবে সেটি মিটিয়ে নেন দুই তারকাই। এরপর ২০০৮ সালে ক্যাটরিনার জন্মদিনে তারা হাতাহাতিতে লিপ্ত হন। ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘ওয়েলকাম’ ‘পার্টনার’সহ ক্যাটরিনার বেশকিছু ছবি পর পর হিট হয় বক্স অফিসে। ক্যাটরিনার সে বছরের জন্মদিন স্মরণীয় করে রাখতে ১৬ জুলাই বান্দ্রার এক রেস্তোরাঁয় জমকালো পার্টির আয়োজন করেন সালমান।

তার আমন্ত্রণে হাজির ছিলেন টিনসেল টাউনের বহু তারকা। পার্টিতে শাহরুখের পৌঁছতে কিছুটা দেরি হয়। প্রত্যক্ষদর্শীরা পরে জানান, ততক্ষণে সালমান নেশায় বুঁদ। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যায়, পার্টিতে ঢুকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতা করতে থাকেন শাহরুখ। কিন্তু সে সময় তার রসিকতা মোটেও ভালোভাবে নেননি সালমান।

পার্টিতে শাহরুখকে একটি ছবির পরিকল্পনাও জানান সালমান। তিনিই সেই ছবি তৈরি করবেন বলে ভেবেছিলেন। তিনি সেখানে শাহরুখকে অতিথি শিল্পীর ভূমিকায় কাজের জন্য অনুরোধ করেন। কিন্তু শাহরুখ সেই প্রস্তাব শোনামাত্র ফিরিয়ে দেন। তার এই প্রত্যাখ্যান ভালো লাগেনি সালমানের। বাগবিতণ্ডার মধ্যেই শাহরুখ নাকি নাম না করে পরোক্ষে ঐশ্বরিয়ার প্রসঙ্গ তোলেন। প্রাক্তনকে নিয়ে সরাসরি ইঙ্গিতে নিজেকে আর সামলে রাখতে পারেননি সালমান।

অভিযোগ, পার্টিতে সবার সামনেই তিনি শাহরুখের কলার চেপে ধরেন। স্থান-কাল-পাত্র ভুলে দুই তারকার মধ্যে নাকি হাতাহাতিও শুরু হয়ে যায়।

সে সময় গৌরী খান, ক্যাটরিনা কইফ এবং আমির খান চেষ্টা করেও তাদের নিরস্ত করতে পারেননি। দুই তারকার বিবাদের খবর হু হু করে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বান্দ্রার ওই রেস্তোরাঁর সামনে সংবাদ মাধ্যমের ভিড় জমে যায়। ক্যামেরায় ধরাও পড়ে গৌরীকে নিয়ে পার্টি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বিধ্বস্ত শাহরুখ। অন্যদিকে সালমানের পাশে বসে গাড়িতে কাঁদছেন ক্যাটরিনা।

ঝগড়ার পর বলিউড কার্যত দু’টি শিবিরে ভাগ হয়ে যায়। কারিনা কাপুর, সাইফ আলি খান, অক্ষয় কুমারের মতো তারকারা ছিলেন সালমানের পাশে। আবার করণ জোহর, যশ চোপড়া, জাভেদ আখতাররা ঝুঁকেছিলেন শাহরুখের দিকে।

এরপর দীর্ঘদিন শাহরুখ-সালমান একে অন্যকে এড়িয়ে যেতেন। শেষে ২০১৩ সালে তারা মুখোমুখি হন বাবা সিদ্দিকির দেয়া ইফতার পার্টিতে। পাঁচ বছর পরে একই ফ্রেমে ধরা দেন বিবদমান দুই তারকা। একে অন্যকে জড়িয়ে ধরেন।

২০১৪ সালে সালমানের বোন অর্পিতার বিয়েতে শাহরুখ-সালমানের ছবি ভাইরাল হয়। দু’জনের হৃদ্যতাপূর্ণ শরীরী ভাষা বুঝিয়ে দেয় এবার তারা ঝগড়া মিটিয়ে নিতে চান। ধীরে ধীরে তাদের সম্পর্ক সহজ হয়ে ওঠে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা