বিনোদন

অন্তঃসত্ত্বা আনুশকা

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বেশ কিছু দিন ধরেই পূর্ণ বিশ্রামে ছিলেন এই অভিনেত্রী। এবার অন্তঃসত্ত্বা অবস্থায়ই শুটিংয়ে ফিরলেন আনুশকা। আর তারই কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া এসব ছবিতে দেখা যায়—পরনে ঢিলেঢালা পোশাক, মুখে মাস্ক। ভ্যানিটি ভ্যান থেকে নেমে আসছেন আনুশকা। শুটিং সেটের অন্য সদস্যরা পিপিই থেকে করোনার জন্য অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে এটি কোনো চলচ্চিত্রের শুটিং নয়, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি। অন্তঃসত্ত্বা আনুশকার শুটিংয়ে ফেরার দৃশ্য দেখে তার প্রশংসা করছেন নেটিজেনরা।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ঘর আলো করে জন্ম নেবে আনুশকা শর্মার সন্তান। আনুশকা-বিরাট কোহলির এটি প্রথম সন্তান। দীর্ঘদিন বিরাট-আনুশকার প্রেমের সম্পর্ক গোপন ছিল। মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। আর চলতি মাসের ২৭ আগস্ট বিরাট কোহলি জানান, বাবা হতে যাচ্ছেন তিনি।

আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা