বিনোদন

জায়েদ খানের সদস্যপদ স্থগিত

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রযোজক সমিতির এ সংক্রান্ত একটি নোটিশ রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জেড কে মুভিজের ঠিকানায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম।

তিনি বলেন, “জায়েদ খানের সাম্প্রতিক কার্যক্রমের উপর ভিত্তি করে আনুষ্ঠানিক সভায় প্রযোজক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।” এদিকে অভিনেতা ও প্রযোজক জায়েদ খান গণমাধ্যমকে নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

গত জুলাই মাসে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ১৮টি সংগঠন। এরপর ১২ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জায়েদ খান নোটিশের জবাবও দেন।

তবে সেই জবাবে সন্তুষ্ট নয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। এর পরিপ্রেক্ষিতেই ৩ অক্টোবর সমিতির ১১তম সভায় বিস্তারিত আলোচনার পর অপরাধের ধরন ও পরিসীমা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জায়েদ খানের সদস্যদপদ স্থগিত করা হলো।

কার্যনির্বাহী পরিষদ আগামীতে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সমিতির সংঘ বিধির ১৬(গ(৩) ধারা অনুযায়ী জায়েদ খানের সদস্যপদ সাময়িক স্থগিত থাকবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা