বিনোদন

হলিউড ধাঁচের সিনেমা করতে তুরস্কে যাচ্ছেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা। বর্তমানে তিনি ইরানের প্রযুক্তিতে নির্মিত হলিউড ধাঁচের সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটির অধিকাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। করোনার কারণে বাকিং অংশের শুটিং শেষ করা সম্ভব হয়নি। এবার আবারও শুরু হচ্ছের এর শুটিং।

‘দিন-দ্য ডে’ সিনেমাটির শুটিংয়ের জন্য গত কয়েকদিন ধরে ফাইট অনুশীলন করছেন অনন্ত জলিল। প্রস্তুতি শেষে আগামী ২৭ অক্টোবর তুরস্কে যাচ্ছেন অনন্ত জলিল। এই লটে তুরস্কে ২০ দিনের শুটিং করবেন বলেন জানান এই নায়ক।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘করোনার কারণে ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিং সম্পন্ন করতে পারিনি। কিছু সিকোয়েন্স ও তিনটি গানের শুটিং বাকি আছে। এগুলো শেষ করতে আগামী ২৫ অক্টোবর তুরস্ক যাবে শুটিং ইউনিট।’

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে অনন্ত জলিলের সফরসঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা বর্ষা এবং কোরিওগ্রাফার হাবিব রহমান। তিনটি গানের কোরিওগ্রাফি করছেন হাবিব।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্তর বিপরীতে অভিনয় করছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ‘দিন-দ্য ডে’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। এতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা