বিনোদন

চুলের জন্য সিনেমা থেকে বাদ পড়লেন বাপ্পী

বিনোদন ডেস্ক : বাপ্পী চৌধুরী ও দিঘীকে নিয়ে ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। গেল গত ১৭ অক্টোবর এই ঘোষণা দেন তিনি। সিনেমা নির্মাণের ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই নায়ক বাপ্পীকে বাদ দিলেন ঝন্টু।

বাপ্পির বদলে দিঘীর বিপরীতে নায়ক হিসেবে নেয়া হয়েছে সাইমন সাদিককে। হঠাৎ শিল্পী পরিবর্তনের বিষয়ে ছবিপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, চুলের জন্য নাকি বাদ পড়েছেন বাপ্পী চৌধুরী।

এ বিষয়ে ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমার সিনেমায় নায়কের বড় চুল লাগবে। বাপ্পির সঙ্গে যখন চুক্তি করেছিলাম তখন ভেবেছিলাম তাকে উইগ পরিয়ে শুটিং করব। কিন্তু বাপ্পি উইগ পরতে রাজি হয়নি। আর এখন তার চুল সেই পর্যায়ে নেই। চুল বড় করতে মিনিমাম দুই মাস সময় দিতে হবে তাকে। আমার হাতে অতো সময় নেই। বিষয়টি জানার পর বাপ্পি নিজে থেকে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে।’

বাপ্পি তার সাইনিং মানিও ফিরিয়ে দিয়েছেন বলে জানান এই নির্মাতা।

তিনি বলেন, বাপ্পি টাকা ফিরিয়ে দিয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে পরে বাপ্পির জায়গায় সাইমনকে চূড়ান্ত করি। দিঘী ও সাইমনকে নিয়ে আগামী ১৫ নভেম্বর থেকে ‘তুমি আছো, তুমি নেই’ সিনেমার শুটিং শুরু করব।

ছবিতে যুক্ত হতে সাইমন বলেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু গুণী নির্মাতা। ওনার সঙ্গে কাজ করা আমার জন্য সত্যিই আনন্দের একটি বিষয়। অনেক কিছু শেখার আছে। গল্পটাও অনেক সুন্দর। সব মিলিয়ে কাজটা ভালো হবে বলেই মনে করছি।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা