বিনোদন

৩৮ বছরের নিকোলাসের প্রেমে ৫৬ বছরের মনিকা

বিনোদন ডেস্ক : হলিউডের খ্যাতনামা অভিনেত্রী মনিকা বেলুচ্ছি আবারও আলোচনায় এসেছেন নতুন প্রেমিক নিকোলাস এর জন্য। একাধিক বিচ্ছেদের পর সাত বছর ধরে ‘রিলেশনশিপ সিঙ্গেল’ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন হলিউডের খ্যাতনামা অভিনেত্রী মনিকা বেলুচ্ছি।

দীর্ঘ ৪০ বছর আগে ১৯৮০ সালে প্রথম বিয়ে করেছিলেন মনিকা। মাত্র ১৬ বছর বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন ইতালীয় আলোকচিত্রী ক্লাডিও কার্লোস বাসোকে। কিন্তু প্রেমের চেয়েও স্বল্পস্থায়ী হয়েছিল সেই বিয়ে। অর্থাৎ বিয়ের ১৮ মাস পরই তাদের বিচ্ছেদ ঘটে।

অনেক বছর পর দ্বিতীয়বার প্রেমে জড়ান ১৯৯৬ সালে ‘দ্য অ্যাপার্টমেন্ট’ সিনেমার সেটে মনবিনিময় করেন সহশিল্পী ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে। তিন বছর প্রেমের পর আংটি আর মালাবদল। এই জুটি এক ছাদের নিচে ছিলেন দীর্ঘ ১৪ বছর। তাদের সংসারে জন্ম নেওয়া দুই মেয়ে ডেভা (১৬) আর লিওনি (১০)। দ্বিতীয়বার বিচ্ছেদের পর আবার দীর্ঘ একা মনিকা।

সম্প্রতি তাকে দেখা গেছে প্যারিসের পথে। নিকোলাস লেফেভ নামের এক ভাস্করের হাত ধরে হাঁটছেন। দ্য মেইলের খবর, তারা তিন বছর ধরে গোপনীয়তা বজায় রেখে প্রেম করছেন।

অবশ্য প্রেমিকের নাম না নিয়ে গত বছর মনিকা প্যারিসের একটি সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘একজনের সঙ্গে মনবিনিময় হয়েছে। সে ভ্রমণপ্রিয় মানুষ। প্রচুর ঘুরে বেড়ায়। তার জীবন আমার নিজেকে বুঝতে সাহায্য করে। সে একটা সহজ, স্বাভাবিক ও ব্যক্তিগত জীবন চান। তাই আমি চাই না, আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার স্বাভাবিক জীবনের ব্যাঘাত হোক। সেজন্যই তার পরিচয় গোপন রাখছি।’

এদিকে, দ্য সোসালাইট ফ্যামিলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী লেফেভ জানান, আনাহি নামের আট বছর বয়সী একটা মেয়ে আছে তার। ক্যাসেলের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম মনিকাকে কারও সঙ্গে প্রকাশ্যে দেখা গেলো। যে কি মনিকার চেয়ে ১৮ বছরের ছোট।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা