বিনোদন

ফের স্টেশনে ভিক্ষা করছেন রানু মণ্ডল 

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে রাতারাতি তারকা বনে যাওয়া ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডল আবারো ফিরে গেছেন পশ্চিমবঙ্গের সেই রানাঘাট স্টেশনে আবারো করছেন ভিক্ষা। সেই পুরনো দিনের মতোই এখন প্রতিদিন দুই বেলা পেট ভরে খেতে তার খুব কষ্ট হচ্ছে। অনেকটা অনাহারেই রানুর দিন কাটছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়। সেই আগের মতোই মানুষের কাছে হাত পেতে পেট চালাতে হচ্ছে রানুর। এখন তার সম্বল পাড়া-প্রতিবেশীদের দেওয়া সাহায্য।

রানু হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনটি গানে কণ্ঠ দেন তিনি। এটাও মানুষের মাঝে আলোচনার বিষয় ছিল। রেলওয়ে প্লাটফর্ম থেকে উঠে এসে বলিউডে প্রথম গান গাওয়ার পর থেকেই রানু মণ্ডলের অনেক ভক্ত-অনুরাগী তৈরি হয়ে যায়।

তবে তার কিছু বির্তকিত কর্মকাণ্ড ভক্তদের দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। তাকে আদৌ আইডল হিসেবে ভালোবাসা উচিত কিনা, তা নিয়ে কথা বলেন অনেকে। আস্তে আস্তে তিনি তার বিতর্কিত কাজের জন্য মানুষের অপছন্দের তালিকায় চলে যান। যার ফল স্বরুপ অবশেষে রানুকে ফিরে যেত হলো নিজের আপন ঠিকানায়। আবারো রেল স্টেশনে ভিক্ষা করে দিন কাটাছে রানুর ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাহাড়ের বুকেও ফুটল ফুল

রুক্ষ পাহাড় আর শুষ্ক মরুদ্যানের পরিচিতি ভেঙে তুষারাবৃত লাদাখ এবার সেজে উঠেছে...

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা