বিনোদন

সুশান্তের মৃত্যুর আগের দিনও দেখা করেছিলেন রিয়া!

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী রিয়া এর ভাষ্য অনুযায়ী সবশেষ ৮ জুন সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল তার। এমনকি ওইদিন সুশান্তের কথাতেই নাকি বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু এবার সুশান্ত মামলায় নতুন মোড়। বিজেপির নেতার বিস্ফোরক দাবিতে বেরিয়ে এল এক চাঞ্চল্যকর তথ্য।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মুম্বাইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত দাবি করেছেন ১৩ জুন রাতে সুশান্তের সঙ্গে দেখা করেছিলেন রিয়া চক্রবর্তী। এই মামলায় তিনি প্রয়োজনে সিবিআই-কে সাহায্য করতে চান।

১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তের দাবি, ১৩ জুন রাতে রিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন সুশান্ত। যে প্রত্যক্ষদর্শী রিয়া-সুশান্তকে একসঙ্গে দেখেছেন, তিনি একথা জানিয়েছেন।

বিবেকানন্দ গুপ্তের কথায়, “১৩ জুন একজন রাজনীতবিদের জন্মদিনের পার্টি ছিল। এবিষয়ে আরও এক রাজনীতিবিদ টুইটও করেছিলেন, কীভাবে লকডাউনে পার্টি চলতে পারে। এর অর্থ ওই মন্ত্রী জানেন যে ওখানে পার্টি ছিল এবং কারা সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী আমায় জানিয়েছেন, ১৩ জুন রাত ২-৩ টার মাঝে সুশান্ত রিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলেন। আর রিয়া দাবি করে যাচ্ছেন ৮ জুনের পর থেকে সুশান্তে সঙ্গে তাঁর যোগাযোগ নেই, ১৪ জুন সুশান্তকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়। যে তদন্তকারী সংস্থা এই মামলার তদন্ত করছে, তাদের এ বিষয়টি খেয়াল করা প্রয়োজন।”

বিজেপি নেতা আরও জানিয়েছেন,“সিবিআই যদি আমায় ফোন করে, তাহলে আমি প্রত্যক্ষদর্শীর পরিচয় তাদেরকে দেব। তবে মুম্বাই পুলিশকে কোনও কিছু বলতে চাই না।” সূত্র: জিনিউজ

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা