সংগৃহীত
বিনোদন

ঢাকায় আসছেন নচিকেতা

বিনোদন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার মঞ্চ মাতাতে আবারও আসছেন পশ্চিমবঙ্গ থেকে ছুটে ২ বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

আগামী শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বসবে তার এই গানের আসর। এদিন ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ এর আয়োজনে গান তিনি।

আরও পড়ুন: স্মার্ট ডাক সেবা নিশ্চিত করতে হবে

তার এই কনসার্টটির আয়োজন করছেন আজব কারখানা। জানা যায়, এই বারও তার সাথে থাকবেন আয়োজক প্রতিষ্ঠানটির সিইও এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার। সোমবার ‘আজব কারখানার’ ফেসবুক পেজে এই কনসার্টের বিষয়টি জানানো হয়।

তার আগে সংগীতজীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় ১টি একক কনসার্ট করেন এই সংগীতশিল্পী। গত বছর নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি জনগনের মধ্যে ভালোই সাড়া ফেলেছিল। সেই দিন রাত ৮টায় কনসার্ট শুরু হলেও বিকেল থেকেই দর্শকের উপস্থিতি ছিল।

আরও পড়ুন: পা ভাঙলো কেবিন ক্রুর

১ম কনসার্টে নচিকেতার সাথে গেয়েছিলেন জয় শাহরিয়ার। ঐ কনসার্টে তার গানের মধ্য দিয়ে জানায় যুদ্ধ বন্ধের আহ্বান। ৯০ দশকে বাংলা গানের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছিলেন সংগীতশিল্পী নচিকেতা। ঐ ১৯৯৩ সালের (১৪ আগস্ট) প্রকাশ পায় তার ১ম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। তার গানের কথায় উঠে আসে সাধারণ মানুষের মনের কথা, তার সহজ কথায় লুকিয়ে থাকা গভীর তাৎপর্য। কবীর সুমনের পরে তিনি পরিচিতি পেয়েছেন জীবনমুখী গানের শিল্পী হিসেবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা