সংগৃহীত
আন্তর্জাতিক

পা ভাঙলো কেবিন ক্রুর

আন্তর্জাতিক ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি ফ্লাইট নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে ১ জন নারী কেবিন ক্রু পড়ে গিয়ে পা ভেঙে মারাত্মক আহত হয়েছেন।

আরও পড়ুন: মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। এই ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে পরিচালিত হচ্ছিল।

আহত নারী, সাইয়েদা নাজনীন সানজানা। ঐ ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন রিয়াসাত ও ফার্স্ট অফিসার রওনক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তথ্যে জানা যায় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঐ বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে কিছুটা ঝাঁকুনি দিচ্ছিল। এ সময় ক্যাপ্টেন সবাইকে সিট বেল্ট বেঁধে বসতে বলেন। ঠিক ঐ সময় কেবিন ক্রু ১ জন যাত্রীর সিটবেল্ট বাঁধায় সহযোগিতা করছিলেন। তীব্র ঝাঁকুনির কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিযে মারাত্মক আহত হয়। এরপর ফ্লাইট অবতরণের পর চিকিৎসকরা জানান, আঘাতের কারনে তার পা ভেঙে গিয়েছে। এখন তার পায়ে প্লাস্টার করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৬০,৭৯৯ হজ্জযাত্রী

এই বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক-জনসংযোগ বোসরা ইসলাম ১ বার্তায় বলেন, বিমান অবতরণের সময় ১ জন কেবিন ক্রু সঠিক ভাবে অবস্থান না নেওয়ায় পড়ে গিয়ে আহত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা