সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইসরায়েলের দূতাবাসে ককটেল হামলা চালিয়েছে এক ব্যক্তি।

আরও পড়ুন: দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত

সোমবার (৩ জুন) বুখারেস্টে এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

রোমানিয়ার গোয়েন্দা সংস্থার মুখপাত্র বলেছে, দেশের সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনী ৩৪ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ওই ব্যক্তি বুখারেস্টে ইসরায়েলি দূতাবাসে মলোটভ ককটেল (পেট্রল বোমা) নিক্ষেপ করেছেন। একই সঙ্গে নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

রোমানিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ইসরায়েলি দূতাবাসে হামলাকারী ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। দূতাবাসে হামলার ঘটনাটি গাজায় ইসরায়েলের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়। বরং ভিসা না পাওয়ায় ব্যক্তিগত অসন্তোষ থেকে তিনি হামলা চালিয়েছেন।

আরও পড়ুন: হিটস্ট্রোকে ভারতে মৃত্যু ৫৬ জনের

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলে নজিরবিহীন হামলার পর বিশ্বজুড়ে ইসরায়েলি সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়। গত মাসে স্টকহোমে ইসরায়েলের দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের হামলার দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সাত মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৩৬ হাজার ৪৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: এএফপি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা