সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের দক্ষিণাঞ্চলে মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষে জন পাইলট নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভারতে ট্রাক্টর-ট্রলি উল্টে নিহত ১৩

রোববার (২ জুন) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল জাপান

তবে এর মধ্যে একটি বিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম। বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিমান বাহিনী জানায়, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং বেজা এয়ার শো’র আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে।

আরও পড়ুন : গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১০

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, বিমানবাহিনী তদন্ত শুরু করবে।

সামাজিক মাধ্যমেও এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বিমান বিধ্বস্ত হতে দেখা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা