সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে ট্রাক্টর-ট্রলি উল্টে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে রাতের আঁধারে একটি ট্রাক্টর-ট্রলি উল্টে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল জাপান

সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে রোববার রাত ৮টায় ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন মারা গেছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন : গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১০

আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথা ও বুকে ক্ষতের কারণে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে বলে রাজগড় কালেক্টর হর্ষ দীক্ষিত ফোনে বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন।

তিনি জানান, ‘গুরুতর আহত ওই দুই ব্যক্তি শঙ্কামুক্ত থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই।’

আরও পড়ুন : ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনেছে

এনডিটিভি জানিয়েছে, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানের সদস্য যারা প্রতিবেশী রাজস্থানের মতিপুরা গ্রাম থেকে এসেছিলেন এবং এখানকার কুলামপুরে যাচ্ছিলেন বলে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি আরও বলেন, কালেক্টর এবং এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা