সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় আকস্মিক মৌসুমি ঝড় এর প্রভাবে বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কলম্বিয়ায় সেতু ধসে ৪ জনের মৃত্যু

ডিএমসি জানিয়েছে, ধসে পড়া ভূমির নিচে পড়ে ১১ বছর বয়সী এক কিশোরী ও ২০ বছর বয়সী এক তরুণ মারা গেছে। তাছাড়া গত মাসের ২১ তারিখ থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়ার পর এ পর্যন্ত গাছ পড়ে সাতটি জেলায় ৯ জন মারা গেছেন।

ডিএমসির তথ্যামতে, শ্রীলঙ্কার ২৫টি জেলার মধ্যে ২০টিই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির মূল নদীগুলোর তীরে বসবাসকারী জনগোষ্টীকে উচ্চ ভূমিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

অপরদিকে, গত সপ্তাহে শ্রীলঙ্কার বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ সাতটি ছোট হাতির মরদেহ খুঁজে পেয়েছে। বলা হচ্ছে ৫ বছরের মধ্যে এটিই দেশটিতে বন্যপ্রাণীর সবচেয়ে বড় প্রাণহানি।

সাধারণত শ্রীলঙ্কা সেচের পাশাপাশি জলবিদ্যুতের জন্য মৌসুমী বর্ষার বৃষ্টির উপর নির্ভর করে। কিন্তু বিশেষজ্ঞরা এবার সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশটি আরও ঘন ঘন বন্যার সম্মুখীন হতে পারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

সীমান্তে পুশইন: জাতিসংঘের বার্তা 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পর...

ঢাকার ১২০ জায়গায় বসবে এআই ক্যামেরা

পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল পাওইয়ায় ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেক...

নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড

নোয়াখালীর সদর, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সাত মাদকসে...

৯৯২ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের বৃহত্তম ড্রেজিং প্রকল্প

দীর্ঘ সাড়ে ৬ বছর পর অবশেষে সমাপ্তির পথে মোংলা বন্দরের বৃহত্তম চ্যানেল ড্রেজিং...

 ইসরায়েলের নজর বাংলাদেশ ও পাকিস্তানে! 

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা