সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আফগানিস্তানে নৌকা ডুবে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নৌকা ডুবে শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভারতের ৪ রাজ্যে হিটস্ট্রোকে ৩৩ মৃত্যু

শনিবার (১ জুন) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন জানান, শনিবার সকাল ৭টার দিকে প্রদেশের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদী পাড়ি দেওয়ার সময় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। নৌকায় ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাঁতরে পাঁচজন তীরে উঠতে পেরেছেন। এই পাঁচজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : জিম্মিদের মুক্তি না দিলে শান্তি চুক্তি নয়

নানগারহার স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী, দুজন ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদের খুঁজে বের করার প্রচেষ্টা এখনো চলছে। ঘটনাস্থলে একটি মেডিকেল দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এ নৌকাডুবি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা