সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে একটি হাসপাতালে তাপপ্রবাহে দুই ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বহু রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রাজ্যটিতে তাপপ্রবাহের কারণে সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : গাজায় হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত

বৃহস্পতিবার (৩০ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বিহারের ঔরঙ্গাবাদের জেলা হাসপাতালে মাত্র দুই ঘণ্টায় তাপজনিত কারণে ১৬ জন মানুষ মারা গেছেন। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার সেখানকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৮.২ ডিগ্রিতে। সেদিন এই শহরটিই ছিল বিহারের সবচেয়ে উষ্ণতম স্থান, যা রাজ্যটির জন্যও একটি রেকর্ড।

আরও পড়ুন : দোষী সাব্যস্ত ট্রাম্প

এনডিটিভি জানিয়েছে, ভিডিও ফুটেজগুলোতে মৃতদের পরিবারের সদস্যদের হাসপাতালে কাঁদতে দেখা গেছে। একজন ডাক্তার বলেছেন, অন্তত ৩৫ জন রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিহার বর্তমানে তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছে এবং রাজ্য সরকার গত বুধবার রাজ্যের সমস্ত বেসরকারি ও সরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ব্যাপক তাপপ্রবাহের কারণে কয়েক ডজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : মিসর-গাজার সীমান্ত দখলে নিলো ইসরায়েল

বেগুসরাই এবং জামুই থেকেও ছাত্রদের অজ্ঞান হওয়ার খবর এসেছে। এই ঘটনায় আরজেডি নেতা এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিহার সরকার ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করেছেন।

তিনি জানান, ‘বিহারে কোনও গণতন্ত্র বা সরকার নেই। শুধু আমলাতন্ত্র আছে। কেন মুখ্যমন্ত্রী এত দুর্বল? তাপমাত্রা ৪৭ ডিগ্রি। ডাক্তাররা বলছেন, এমন আবহাওয়ায় শিশুদের রক্ষা করতে হবে। এবং এখানে স্কুল খোলা রাখা হয়েছে।’

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজ্যটিতে আগামী দুই দিনের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

মাটিরাঙায় করলা চাষে সাফল্য প্রান্তিক কৃষক লোকমান

খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে পরিত্যক্ত ৬শ...

শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগ...

ভালুকায় শহীদ মেম্বরের কবর জিয়ারত করলেন জেলা বিএনপি নেতা 

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম...

সাভারে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ চার মাদক ক...

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আশীষ গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা