খুবিতে আইইআর ভবন নির্মাণ কাজ শুরু 
শিক্ষা

খুবিতে আইইআর ভবন নির্মাণ শুরু 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রবীন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) এর ৭তলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুবি ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম অংশে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফলক স্থাপনের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. ইফতেখার শামস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন, প্রফেসর ড. মো. নাজমুল আহসান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনির, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান এমসিএএল অ্যান্ড টিবিইএএলের (জেভি) মো. আবুল কালাম আজাদ ও শাহ আলমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে আইইআর ভবনটি নির্মান করা হবে। এর মোট আয়তন হবে ২৯২১ বর্গমিটার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ভবন নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা