শিক্ষা

বিরানব্বইয়ে পা দিলেন তারাপদ স্যার

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ তারাপদ স্যারের ৯১তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (৬ আগস্ট) ।

শহীদ পরিবারের সন্তান জগদীশ চন্দ্র ঘোষ ১৯২৯ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তবে দাপ্তরিক শিক্ষানথিতে তার জন্ম তারিখ ১৯৩১ সালের ১ জানুয়ারি। বাবা শহীদ যোগেশ চন্দ্র ঘোষ, মা প্রফুল্ল বালা ঘোষের জ্যেষ্ঠ সন্তান তিনি। ফরিদপুর প্রবীণ হিতৈষি সংঘের তালিকায় জেলার সবচেয়ে প্রবীণতম এই শিক্ষাবিদকে সবাই শ্রদ্ধা জানান তারাপদ স্যার নামে।

১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের শিকার হয় তার পরিবার। ফরিদপুর সদরের ঈশান গোপালপুরে জমিদারবাড়ির সেদিনের হত্যাযঞ্জে যে ২৮ জন শহীদ হন তাদের মধ্যে ছিলেন তার পিতা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌর গোপাল ঘোষ, কাকাতো ভাই বাবলু ঘোষ প্রমুখ।

ম্যাট্রিকুলেশন পাসের পর ১৯৫০ সালের দিকে জগদীশ চন্দ্র ঘোষ ডাক বিভাগের একটি ব্রাঞ্চ অফিসে পোস্টমাস্টার হিসেবে যোগ দেন। কিছুদিন পর চর নসিপুর প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন । ১৯৫৫ সালে অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে। এ সময় প্রাইভেট ছাত্র হিসেবে এইচএসসি ও বিএ পাস করেন। ১৯৯৫ সালে ফরিদপুর উচ্চ বিদ্যালয় থেকে অবসর নেন। ১৯৬৮ সাল থেকে প্রথমে পাকিস্তান অবজারভার ও পরে বাংলাদেশ অবজারভার পত্রিকায় সাংবাদিকতা করেছেন প্রায় চার দশক।

ফরিদপুর প্রেসক্লাবের সবচেয়ে প্রবীণ সদস্য ও স্থানীয় সাংবাদিকদের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। পাশাপাশি তিনিফরিদপুর টাউন থিয়েটারে একইভাবে সম্পৃক্ত রয়েছেন। ২০০৩ সালে বাংলাদেশ সাংবাদিক সমিতি ফরিদপুর জেলা ইউনিটের শহীদ সাংবাদিক সামসুর রহমান স্বর্ণপদক লাভ করেন। ২০১৩ সালে তাকে গৌতম স্মৃতিপদক দেওয়া হয়। শিক্ষকতা ও সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদেরকাছ থেকে পেয়েছেন অসংখ্য সম্মাননা, ক্রেস্ট, মেডেল, স্মারক ও মানপত্র।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা