শিক্ষা প্রতিষ্ঠান-কোচিং বন্ধ ৩১ আগস্ট পর্যন্ত
শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান-কোচিং বন্ধ ৩১ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

সব ধরনের কোচিং সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশে বলা হয়, ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এছাড়া মাঠ প্রশাসনের জেলা প্রশাসককে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

করোনাভাইরাস বিস্তাররোধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় এই ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। সর্বশেষ দফায় যা ছিল ৬ আগস্ট পর্যন্ত।

এই সময় শিক্ষার্থীদের নিজ বাসায় অবস্থান করে অনলাইনে লেখাপড়া চালিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা