শিক্ষা

বেসরকারি শিক্ষকদের মানবিক উপহার দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: বেসরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য মাত্র তিনদিনেই মানবিক উপহারের ব্যবস্থা করলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সরকারিভাবে আলাদাভাবে কোনো বরাদ্দ না থাকলেও নিজস্ব ব্যবস্থাপনায় জেলার মোট ৪৩ জন শিক্ষককে নগদ দুই হাজার টাকা করে দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মানবিক উপহার প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন সবাই। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, নেজারত ডেপুটি কালেক্টর আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো. আ. ওহাব শেখ, গোপনীয় সহকারী রাজিবুল ইসলাম মৃধা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘আর একদিন পরেই ঈদ-উল আযহা। দীর্ঘদিন আপনারা কোনো উপার্জন করতে পারছেন রা। এজন্য আপনাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য উপহার দেওয়া হচ্ছে।’ বৈশ্বিক দুর্যোগ করোনা নির্মূল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বলেন, খুব দ্রুতই আঁধার কেটে যাবে। শিক্ষার্থীদের ভালমতো শিক্ষাদানে শিক্ষকদের অনুরোধ জানান তিনি।

উপহার পাওয়া শিক্ষকরা জানান, মাত্র তিনদিন আগে তারা তাদের সমস্যার কথা উল্লেখ করে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। সে সময় জেলার সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপহার দেবেন বলে জানান তিনি। অতি দ্রুত উপহার পেয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা