কুবির হল বন্ধ ঘোষণা
শিক্ষা

কুবির হল বন্ধ ঘোষণা

সান নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছড়িয়ে পড়া উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন ও প্রভোস্টরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল বন্ধ ও পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে।

এ ছাড়া ১০-১৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের পরিবহণও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে শনিবার (১ অক্টোবর) প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর সামনেই অর্ধশতাধিক বহিরাগত ক্যাম্পাসে মহড়া দেয়।

এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাদের প্রতিহত করতে ধাওয়া দেন বর্তমান কমিটির নেতারা। এতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা