ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা 
শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। গত বছরের মতো এবারও দেশের আট বিভাগে সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

শুক্রবার (৩ জুন) বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এবারও ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ পরীক্ষা শুরুর পরপরই বেলা সোয়া ১১টায় ক্যাম্পাসের বাণিজ্য অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। এ বছর ইউনিটটিতে ৯৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৭০৪ জন ভর্তিচ্ছু৷ সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী৷ গত বছর আসনপ্রতি গড়ে পরীক্ষার্থী ছিল ২১ জন।

গত বছরের মতো এবারও ‘গ’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হবে ৪৫ মিনিট। এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪০ শিক্ষার্থী। যেখানে মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। এর মধ্যে ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১০ জন। এছাড়া ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আরও পড়ুন : ঈসা নবী দাবি

আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ ‘চ’ ইউনিট ছাড়া অন্য সব পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত৷ তবে ‘চ’ ইউনিটে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা