বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
শিক্ষা

বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট।

আরও পড়ুন: ‘জীবনের মুহূর্ত সুন্দর করে দিলে তুমি’

জানা গেছে, স্নাতক শ্রেণির ভর্তির এই আবেদন চলবে ২৫ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৬ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত। এছাড়া বুয়েট ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নেবে দুই ধাপে। এর মধ্যে প্রাক্-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) দুই শিফটে নেওয়া হবে আগামী ৪ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১৮ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদন, প্রাক্-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ এক হাজার টাকা এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: প্রবাসী অনুদান চাইলেন ইমরান খান

পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২৭৯টি। প্রাক্-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) দুই শিফটে নেওয়া হবে আগামী ৪ জুন। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা।

প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হবে। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫% কেটে নেওয়া হবে।

আরও পড়ুন: রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার

১১ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১৮ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হ...

মাদারীপুরে তিন দালালের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন ছিল তাদের। সেই স্বপ্ন পূরণে জমি বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা