শিক্ষা

ঢাবি’তে জুলাই থেকে অনলাইনে ক্লাস

ঢাবি প্রতিনিধি:

করেনাভাইরাস পরিস্থিতির ক্রম-অবনতির কথা চিন্তা করে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইন ক্লাস শুরু করবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ বা ইনস্টিটিউটের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

তবে এক্ষেত্রে আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার্থীদের ইন্টারনেট সংযোগ ও প্রযুক্তিগত সমস্যা থাকলে কর্তৃপক্ষ তাদের সহায়তা করবেন বলেও জানানো হয়েছে।

এরিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অনলাইনে পাঠদান শুরু করেছে। তবে যারা এখনো শুরু করেনি তাদের জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করার আহ্বান জানানো হয়েছে।

অনলাইন সভায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও চেয়ারম্যানবৃন্দ।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধের এই সময়ে বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস নিতে শুরু করলেও শিক্ষার্থীদের নানামুখী সমস্যার কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে যায়নি।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ইতোপূর্বে ডিন’স কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক বিভাগ বা ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে।

যে সব বিভাগ বা ইনস্টিটিউট বিভিন্ন কারণে এখনও অনলাইন ক্লাস চালু করত পারেনি, সে সকল বিভাগ বা ইনস্টিটিউটকে সীমিত সামর্থ্য দিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্য-প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও আর্থিক সংশ্লেষসহ আনুষঙ্গিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে।

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা কার্যক্রমের বাইরে না থাকে, সেজন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেয়ার কথাও বলা হয়েছে।

অনলাইনে ক্লাসের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এরইমধ্যে আমাদের অনেক বিভাগে অনলাইনে ক্লাস শুরু করেছে। তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। যারা এখনো শুরু করেননি তাদের আগামী ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে সামর্থ্য অনুযায়ী অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা