শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

মেহেদেী হাসান সাকিব, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জায়েদ খানের পদ বহাল

বুধবার (২ মার্চ) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। আন্দোলনের ৭ম দিনে ধর্ষকদের বিচারের দাবিতে ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে এ কর্মসূচি হয়।

এর আগে সকাল ৮ টায় জাতীয় সংগীত ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে ৭ম দিনের আন্দোলনের কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরপর সকাল ১১ টায় প্রেস ব্রিফিং এ দিনের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে আছে বিকালে ৫ টায় ধর্ষণ বিরোধী নাটক, সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল।

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আসামি গ্রেফতার

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে যাওয়ার সময় ৭/৮ জন ধর্ষক নিকটবর্তী নির্মাণাধীন জেলা প্রশাসক স্কুলে নিয়ে ধর্ষণ করে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে। এই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র‍্যাব ১০ জনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা