শিক্ষা

বশেমুরবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মেহেদী হাসান সাকিব, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা।

আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন সুবহা

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এ সময় বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি, সোমালিয়ানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের নেপালি শিক্ষার্থী অসমিতা কারকি বলেন, আমরা এই ভার্সিটিতে, এই শহরে নিরাপদ বোধ করছি না৷ আমাদের একটাই দাবি আমাদের বোনের ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক।

একই বিভাগের নেপালি শিক্ষার্থী জিতু হাঙ্ক বলেন, আমরা নেপাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক বোন ধর্ষণের শিকার হয়েছে, তার বিচার চাওয়ায় আন্দোলনকারীদের উপর হামলাও হয়েছে এই ঘটনায় আমরা এখানে নিরাপদ বোধ করছি না। দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই চাই।

এছাড়াও সিএসই বিভাগের নেপালি শিক্ষার্থী বিবেক করণ, সোমালিয়ান শিক্ষার্থী মোঃ আদম বক্তব্য দেন৷ বক্তারা বলেন, যে ঘটনাটি ঘটে গেছে এটা কোনভাবেই কাম্য নয়। যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হোক।

আজকের দিনের পরবর্তী কর্মসূচি হিসেবে বিকাল ৪:৩০ টায় মুখে কালো কাপড় ও হাত বেঁধে প্রতিবাদ এবং সন্ধ্যায় ৭ টায় ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করা হবে। এর আগে, সকাল ৭ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পঞ্চম দিনের আন্দোলন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ইসি গঠনে পালিয়ে বেড়িয়েছে বিএনপি

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক নিকটবর্তী নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুলে নিয়ে ধর্ষণ করে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে। এই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র‍্যাব ১০ জনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা