একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-২০২২
শিক্ষা

নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়

সান নিউজ ডেস্ক: এবার নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ এবং ঠাকুরগাঁও জেলায় স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যায় দুটি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২’ ও ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পৃথক আইন দুটির অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব বিষয় জানান।

আইনের খসড়ার বিষয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এ ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ’ আইনটি আজ মন্ত্রিসভায় আনা হয়।’

নওগাঁ-এর বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনটিতে ৫৬টি ধারা রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এতে দেশের রাষ্ট্রপতি আচার্য বা চ্যান্সেলর হবেন।

উনি স্বনামধন্য শিক্ষাবিদকে ৪ বছর মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। দু’জন উপ-উপাচার্য ও একজন ট্রেজারার থাকবেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে।’

খসড়া আইনে আরও বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও শিক্ষাক্রম পরিচালনার জন্য বিধি-প্রবিধি করে নিতে পারবেন।

মন্ত্রিপরিষদ সচিব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের বিষয়ে বলেন, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী শখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই এলাকায় কোনও বিশ্ববিদ্যালয় নেই, সেটি করা হবে। এ বিশ্ববিদ্যালয়েও রাষ্ট্রপতি আচার্য বা চ্যান্সেলর হবেন।

আরও পড়ুন: চরমোনাই মাহফিলে ৩ দিনে ১৪ মৃত্যু

তিনি স্বনামধন্য একজন শিক্ষাবিদকে ৪ বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। এখানেও দু-জন উপ-উপাচার্য ও একজন ট্রেজারার থাকবেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে।

আরও পড়ুন: বাণিজ্যমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী

প্রসঙ্গত, এ নিয়ে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ১০৮টি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা