শিক্ষা

চাঙ্গা হয়ে উঠেছে রাবি ছাত্রলীগের পদ প্রত্যাশীরা 

খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তারিখ ঘোষণার সেই রাত থেকেই চাঙ্গা হয়ে উঠেছে আবাসিক হলগুলোর ছাত্রলীগের পদ প্রত্যাশীরা। মিছিল, সমাবেশ, কর্মীদের নিয়ে আলোচনা সভাসহ বিভিন্ন সাংগঠনিক কাজে মনোযোগ দিচ্ছেন তারা।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু, মতিহার, শেরে বাংলা, জিয়া, হবিবুর, মাদারবখস, সোহরাওয়ার্দী, লতিফ হলসহ প্রত্যেকটি আবাসিক হলের পদ প্রত্যাশীরা তাদের কর্মীদের সাথে নিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

ছাত্রলীগের দফতর সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সেসময় পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়। এতে সম্মেলনের জন্য ১৭ টি হল থেকে মোট ৪১৬ জন পদ প্রত্যাশী সিভি জমা দেন। তবে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে স্থগিত করা হয় সেই সম্মেলন।

সম্মেলন বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ হল সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমরা সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রতিটি হলে ক্লিন ইমেজধারীরাই নেতৃত্বে আসবেন। সম্মেলনটি কোথায় হবে এবং অতিথি কারা উপস্থিত থাকবেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

আরও পড়ুন: ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না

উল্লেখ্য যে, রাবি শাখা ছাত্রলীগে সর্বশেষ ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা