শিক্ষা

রাবি ছাত্রলীগের হল সম্মেলন ১৪ মার্চ

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল হল শাখা ছাত্রলীগের সমন্বিত 'হল সম্মেলন' আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।'

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, 'হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ মার্চ হল সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমরা সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রতিটি হলে ক্লিন ইমেজধারীরাই নেতৃত্বে আসবেন। সম্মেলনটি কোথায় হবে এবং অতিথি কারা উপস্থিত থাকবেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। '

এর আগে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি হল সম্মেলন হওয়ার কথা থাকলেও তা 'অনিবার্য' কারণ দেখিয়ে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।

ছাত্রলীগের দফতর সূত্রে জানা যায়, গত বছরে হল সম্মেলনের তারিখ ঘোষণার পর পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়। এতে সম্মেলনের জন্য ১৭ টি হল থেকে মোট ৪১৬ জন সিভি জমা দেন।

আরও পড়ুন: সুবহার মামলায় ইলিয়াসের আত্মসমর্পণ

উল্লেখ্য যে, রাবি শাখা ছাত্রলীগে সর্বশেষ ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয় ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

কাশ্মিরে পাকিস্তানি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদ এলাকায় দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭...

ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম: অপু বিশ্বাস

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে ছোটবেলায় রূপালী পর্...

১০০ দিনের কর্মসূচি ফ্যাসিবাদী ধারার সম্প্রসারণ: জামায়াত নেতা আযাদ

সরকারের বর্তমান ১০০ দিনের কার্যক্রমকে পূর্ববর্তী কর্তৃত্ববাদী শাসনের ধারাবাহি...

১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের 

দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী জুন-আগস্ট ২০২৬ সময়ের জন্য প্রায় ১৭ হাজার ৩৩...

অতিরিক্ত চিনি কি ক্ষত শুকাতে দেরি করে?

“চিনি কম খান, ক্ষত দ্রুত সেরে উঠবে”—এই কথাটি অনেকেই শুনে থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা