শিক্ষা

ফুল দেয়া নিয়ে চট্টগ্রামে লঙ্কাকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেন- কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রিয়াজ (১৯), মো. সুলতান (১৯), প্রিন্স দাস (১৯) এবং মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন (২৬)।

জানা গেছে, সংঘর্ষে জড়ানো একটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং অপরপক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সোমবার ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র প্রথমে দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: শহিদ মিনারে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন গণমাধ্যমকে বলেন, জুনিয়রদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। পরে সমাধান হয়ে গেছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) এবং চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান গণমাধ্যমকে বলেন, বেলা একটার দিকে মহসিন কলেজ থেকে আহত চার শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদের চমেক হাসপাতালের ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ। এটি চট্টগ্রাম শহরের কলেজ রোড এলাকায় অবস্থিত এবং চট্টগ্রাম কলেজের ঠিক উল্টো দিকে এটির অবস্থান। কলেজটি একটি পাহাড়ের উপরে অবস্থিত। এই কলেজের পর্তুগিজ ভবন নগরীর অন্যতম প্রাচীন স্থাপনা। মহসীন কলেজ চট্টগ্রামের নামকরা কলেজগুলোর মধ্যে একটি। এ কলেজে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। নয়নাভিরাম ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা