শিক্ষা

পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিনা আফরিন, পটুয়াখালী : বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস-২০২২ পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী ও আলোচনা সভা। একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

সকাল ৭.৩০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয় এবং কালো পতাকা উত্তোলন করেন অনুষ্ঠান উদ্​যাপন কমিটির আহ্বয়ক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী। ৭.৪০ মিনিটে কালো ব্যাজ ধারণ ও প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক প্রভাতফেরী ক্যাম্পাস এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সকাল ৮টায় কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী। এর সভাপতিত্বে ও সৌরভ দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সুস্থ অনুশীলনের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে আগামী প্রজম্মের জন্য একটি সুন্দর ভবিষ্যত গড়ে তোলার আহবান জানান।

সকাল ৯.৩০টায় শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুর ১২.০১ মি.পবিপ্রবি মন্দিরে প্রার্থনা ও বাদ জোহর পবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এছাড়া বিকাল ৩.০০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকাল ৫.০০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা