শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু 

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের ‘নোবেল পুরস্কার’ খ্যাত আন্তর্জাতিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস পর্যায়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)।

চতুর্থবারের মতো শুরু হওয়া এই অন ক্যাম্পাস প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন চলবে ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার ) পর্যন্ত। সম্প্রতি সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে টিম রেজিস্ট্রেশন লিংকটি উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন অর্থ

‘গেটিং দ্যা ওয়ার্ল্ড ব্যাক টু ওয়ার্ক’ এবারের এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এবারের প্রতিযোগিতা। প্রতিযোগিতাটির গ্লোবাল চ্যাম্পিয়নকে সিড ফান্ড হিসাবে দেওয়া হবে ১ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

এ বিষয়ে সংগঠনের ডিরেক্টর আবু হাইসাম হিমেল বলেন, এ বছর প্রোগ্রামটি অফলাইনে করার পরিকল্পনা থাকলেও ওমিক্রন ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই সবার নিরাপত্তার কথা ভেবে সম্পূর্ণ প্রোগ্রামটি অনলাইন এ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ‘হাল্ট প্রাইজ ফাউন্ডেশন’ কর্তৃক প্রদত্ত বিষয়ের ওপর নির্ভর করে একটি সমাধানমূলক আইডিয়া প্রদান করতে হবে। ক্রমান্বয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রাম সম্পন্ন হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: অপকর্মে লিপ্তদের পুলিশে ঠাঁই নেই

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘হাল্ট প্রাইজ’ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া কম্পিটিশন। বাংলাদেশসহ পৃথিবীর ১২১ টি দেশের প্রায় ১৫০০ ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২০২২ এ হাল্ট প্রাইজের চ্যালেঞ্জ হিসেবে ‌‌‘২০২৪ সালের মধ্যে ২০০০ কর্মসংস্থান সৃষ্টি করে পৃথিবীকে স্বরূপে ফিরিয়ে আনা।’ এর লক্ষ্য নির্ধারণ করেছে আন্তর্জাতিক ‘হাল্ট প্রাইজ ফাউন্ডেশন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা