শিক্ষা

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জয়-লেখক আহত

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অাগে-পিছনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সংগঠনের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আহত হয়েছেন অন্তত ১০জন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। পরে দুপুর ২টায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে। আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হাসান অমি (২২) মাহাবুব (২২), অপু (২৫) শিমুল (২৩), জুবায়ের (২২), গালিব (২২) ঢাকা কলেজের হিরু (২৫), রোমান মাহমুদ (২৬), সালমান (২৩)।

আহতরা জানিয়েছেন, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। অভ্যন্তরীণ তুচ্ছ বিষয় নিয়ে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সামাদ আজাদ জুলফিকার ও বাপ্পি হালদারের নেতৃত্বে কবি জসিমউদদীন হলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ঢাকা কলেজের নেতারা। পরে জসিমউদদীন হলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

জানা গেছে, ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। সমাবেশের শুরু হতেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুরুতেই তারা ব্যানারের বাঁশ খুলে মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে গেলে তাকে ধাওয়া দেয় ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সামান্য আঘাত পান। এছাড়াও অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা