জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়: সমন্বিত কেন্দ্রীয় পরীক্ষার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

ফলাফল ঘোষণা শেষে উপাচার্য বলেন, চলতি বছরের আগামী ৫ ও ৬ জানুয়ারি সকল বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ চলবে। তবে চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৬ জানুয়ারি এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা নিজ বিভাগে ৫ ও ৬ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির ১ হাজার ৯০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিলো ২৮ হাজার ৯০৭ টি। এর মধ্যে কলা অনুষদের (ভাষা ও সাহিত্য ) ৫ হাজার ৬২৫ জনের আবেদনের বিপরীতে আসন রয়েছে ১৮০টি, কলা অনুষদের পারফরমিং আর্টস এ ৮০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩০৯টি। বিজ্ঞান অনুষদে ১৬০টি আসনের বিপরীতে আবেদন জমা হয়েছে ২ হাজার ৪৪৩টি।

ব্যবসায় প্রশাসন অনুষদে ২৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮ হাজার ৮০৮টি। সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৫০টি আসনের বিপরীতে ৯হাজার ৪৬৭টি। আইন অনুষদে ৫০ আসনের বিপরীতে ১ হাজার ৯৫৮টি আবেদন জমা পড়েছে।

এছাড়া চারুকলা অনুষদের প্রথম পর্বে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় ৪০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৯৭ টি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

আ’লীগ সমর্থক সভাপতি নির্বাচিত, কমিটি অনুমোদন দিল বিএনপি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশ...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা