শিক্ষা

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম, সম্পাদক আকতার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোঃ ইব্রাহিম ফরাজী (৬ষ্ঠ ব্যাচ) আর সাধারণ সম্পাদক হয়েছেন এসএম আকতার হোসেন (৮ম ব্যাচ)। ইব্রাহিম ফরাজি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

শনিবার (১ জানুয়ারি) রাতে এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে ৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে মহিউদ্দিন অনি, শাহবাজ হোসেন বর্ষণ, আতাউল গনি টুটুল, আসাদুজ্জামান আসাদ, মো. মসিউর রহমান লিজন, মেহেদি বাবু, মো.কামরুল হুসাইন, প্রীতিশ দত্ত রাজ, শামিম ফেরদৌস অপি, মেহেদী হাসান জয়, আসাদুল্লাহ আসাদ, খালিদ হাসান, মো. রিয়াদ খান, ইব্রাহিম হোসেন সানিম, হাবুল হোসেন পরাগ, ফজলে রাব্বি, ফয়সাল আহমেদ, মিঠুন বাড়ৈ, মাসুম পারভেজকে সহসভাপতি করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অঞ্জন চৌধুরী পিংকু, নুরুল আফসার, ঋত্বিক রায় বাহাদুর, আদম সাইফুল্লাহ, ইনজামামুল ইসলাম নিলয়, মুন্নি আক্তার ও ফৌজিয়া আফরিন প্রিয়ন্তিকে রাখা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক পদে রিফাত সাঈদ,মো. আবদুল রায়হান, হাসিবুল হাসান হৃদয়, জিনিয়া আফরিন, সৈয়দ হাফসা ফারিয়া ঊর্মি, হাফিজুর রহমান হামিম ও শেখ রাসেলকে রাখা হয়েছে।

এছাড়া জবি ছাত্রলীগ থেকে আশরাফুল আলম টিটনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, জামাল উদ্দীন, শান্ত নাজমুল বাবু, সৈয়দ শাকিল, আব্দুল্লাহ শাহীন, হোসনে মোবারক রিসাত, তারেক আজিজ, নাহিদ পারভেজ, অমিত কুমার দাসকে সহ-সম্পাদক এবং আল-আমীন শেখকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে রাখা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি তরিক-রাসেল কমিটির দুই গ্রুপের সংঘর্ষে ১৯ ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই বছরের ২০ জুলাই শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে তখন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ শাখার কমিটি দিতে পারেনি। সম্মেলনের আড়াই বছর পরে নতুন কমিটি পেল জবি ছাত্রলীগ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক...

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা