শিক্ষা

গল্প, আড্ডা আর গানের মেলবন্ধনে সুবর্ণ নোবিপ্রবিয়ানরা

নোবিপ্রবি প্রতিনিধি: গল্প, আড্ডা, গান, কবিতা আবৃত্তি, ভোজনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বৃহ সংগঠন সুবর্ণচর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, নোবিপ্রবি -এর বার্ষিক চড়ুইভাতি ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।

সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ জোবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে গত ৮ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত সংগঠনটির সদস্য অজয় মজুমদারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে মধ্যাহ্নভোজ শেষে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ, কবিতা আবৃত্তি, গানসহ নানা স্মৃতিচারণ করেন সংগঠনটির সদস্যরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান সোহরাব, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির হোসেন, অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এক্সিম ব্যাংক সোনাপুর শাখার ম্যানেজার সায়েদুজ্জামান সুজন, কবি ফিরোজ শাহ, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন এবং নোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত সুবর্ণচর উপজেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা