সংগৃহীত ছবি
শিক্ষা

৬৯ দিন পর খুলছে নোবিপ্রবি

জেলা প্রতিনিধি: দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর আজ শুরু হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের নির্দেশনা

জানা গেছে, গত ১১ জুন ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এরপর ২২ জুন কয়েকটি বিভাগে ক্লাস শুরু হয়। পরে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ২৫ জুন শুরু হয় শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি। গত ১ জুলাই শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

গত ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে পেয়ে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণা করেন।

আরও পড়ুন: বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, আজ থেকে নোবিপ্রবিতে ক্লাস শুরু হচ্ছে। পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

অপরদিকে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) কোনো ফুলেল শুভেচ্ছা ছাড়াই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৭ম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা