সংগৃহীত ছবি
শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থীদের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়ে গত ৩ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার সেই বিজ্ঞপ্তির সংশোধনী দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আরও পড়ুন : জাদুঘর বানাতে কালকের মধ্যে কমিটি

এতে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

-এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নিচের তথ্য সব ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষদের পাঠাতে হবে।
-এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের নিয়মিত/অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে (পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন। কোনো অবস্থায়ই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না)

১. সব পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT, বিষয় কোড-২৭৫) বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর (শ্রেণি কার্যক্রম চলাকালে প্রাপ্ত) অনলাইনে প্রেরণ করে এর প্রিন্টকপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি (Final List) ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

২. অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

আরও পড়ুন : বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু হবে না

৩. অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপির এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে (সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন)

৪. ১৯৯৬ সালের আগে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি (সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত) এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে)। এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে (সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেরণ করবেন)

৫. সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও এসএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (নম্বর/গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণক কাগজপত্রসহ), ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা