সংগৃহীত ছবি
শিক্ষা

নোবিপ্রবিতে হল না ছাড়তে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি : সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) পত্রের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টার মধ্যে আবাসিক হল ত্যাগ এবং নিরাপদ আবাসস্থলে অবস্থান করার জন্য নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

অপরদিকে, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে ও হল না ছাড়তে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের ৩টি হলের নারী শিক্ষার্থীরা।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ক্যাম্পাসে যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্য সরকারের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দুপুর ৩টার মধ্যে আবাসিক হল ত্যাগ এবং নিরাপদ আবাস্থলে অবস্থান করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা