সংগৃহীত ছবি
শিক্ষা

সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে সরকারের এ সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে সই করেছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান।

আরও পড়ুন: গায়েবানা জানাজা-কফিন মিছিল কর্মসূচি আজ

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২ সপ্তাহ ধরে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার থেকে এই আন্দোলন সহিংস রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থী-ছাত্রলীগের সংঘর্ষ

মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন ও রংপুরে ১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিক্ষার্থী, ১ জন পথচারী এবং বাকি ২ জনের এখনো পরিচয় জানা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সুন্দরবনে জব্দকৃত কয়লার কার্গো জাহাজে আগুন

সুন্দরবনের শরণখোলায় বন বিভাগের জব্দ করা কয়লাবাহী এ...

উলিপুরে চুরি-মাদক নিমূলে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কয়েকটি এলাকায় কিশোর গ্য...

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল : ভেন্টিলেটরে ১ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জ...

কর্মকর্তার চেয়ারে বসে টিকটক করে শোকজ পেলেন কর্মচারী

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা