সংগৃহীত ছবি
শিক্ষা

বহিরাগতদের জন্যই পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করার জন্যই পুলিশকে মোতায়েন করা হয়েছে বলে মন্তব্য করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: ঢাবিতে রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া

তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

এ সময় আহত শিক্ষার্থীদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় কত জন শিক্ষার্থী আহত হয়েছে, তার একটি সঠিক পরিসংখ্যান এখনও আমরা বলতে পারি না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সাথে এই সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা