শিক্ষা

ভর্তি জালিয়াতির ঘটনায় ঢাবির ৬৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি ঘটনার অভিযোগে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মোট ৮৭ জনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। এরমধ্যে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ৯ জনকে আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এছাড়া এর আগে ভর্তি জালিয়াতির অভিযোগে ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

এছাড়া, বিভিন্ন সময় ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

মুহসীন হলে অস্ত্রসহ আটক হওয়া চার জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা