শিক্ষা

আগামী বছরের ফেব্রুয়ারিতে এসএসসি নয়

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে হচ্ছে না। কিছুটা সময় দিয়ে এই পরীক্ষা শুরু করা হবে। বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষাই শেষ হবে ৩০ ডিসেম্বর। সে ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি আবার পরীক্ষা (এসএসসি) নেওয়া সম্ভব হবে না। তাদের (আগামী বছরের পরীক্ষার্থী) ক্লাস করার বিষয়ও রয়েছে। কাজেই তাদের আরেকটু সময় দিয়ে তারপর পরীক্ষা হবে। কবে কীভাবে কোন পাঠ্যসূচিতে হবে, এগুলো জানিয়ে দেওয়া হবে।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো। কিন্তু করোনাভাইরাসের কারণে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে।

৮ থেকে ২৫ নভেম্বর সব কোচিং সেন্টার বন্ধ: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। কিন্তু এখন আগামী ১৪ নভেম্বর এই পরীক্ষা শুরু হবে। তা-ও সব বিষয়ে পরীক্ষা হবে না। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে হচ্ছে এ পরীক্ষা।

আজকের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের এবার প্রায় ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এবার মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে হবে এই পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা ভিন্ন ভিন্ন সময়ে নেওয়া হবে। আর পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য আগামী ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা