ছবি: সংগৃহীত
শিক্ষা

বুয়েটে চান্স না পাওয়ায় আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: বুয়েটে চান্স না পাওয়ায় আত্মহত্যা করেছেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। মৃত শিক্ষার্থী ময়মনসিংহ মহানগরীর বাঘমারা এলাকার চিত্ত করের কন্যা রিয়া কর (১৮)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাসা থেকে মৃত রিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি, বুয়েট ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে না পেরে রাগ ও ক্ষোভে রিয়া ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

রিয়া করের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার পুলিশ ইন্সপেক্টর ফারুক হোসেন।

তিনি জানান, মহানগরীর বাঘামারা এলাকার ব্যবসায়ী চিত্ত করের কন্যা রিয়া কর এবার বুয়েটে ভর্তির জন্য প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেয়। মঙ্গলবার বিকেল চারটার সময় ফলাফল বের হলে তাতে রিয়া কৃতকার্য হতে পারেনি। ফলাফল দেখে কাউকে কিছু না বলে নিজ কক্ষে চলে যায়। সন্ধ্যার দিকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনও সাড়া পায় না। একপর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে রিয়া।

ফারুক হোসেন বলেন, পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রিয়ার স্বজন ঐশী জানান, রিয়া কর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে বুয়েটে ভর্তির জন্য কোচিংয়ে লেখাপড়া করে আসছিলো। ভর্তির জন্য প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেয়। তার মৃত্যুতে তার বাবা চিত্ত কর ও মা ভেঙ্গে পড়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা