শিক্ষা

প্রাথমিকের ৮৩ শতাংশ শিক্ষক টিকার আওতায়

নিজস্ব প্রতিবেদক: করোনায় প্রায় ১৮ মাস ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এখন সরকার শিক্ষক-কর্মচারীদের করোনার টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে চায়। এ লক্ষ্যে প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের টিকা কার্যক্রমে জোর দেয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, সারাদেশে প্রাথমিকের তিন লাখ ৬৫ হাজার ৮৮৩ শিক্ষক-কর্মচারী কর্মরত। এর মধ্যে ২০ আগস্ট পর্যন্ত টিকা নিয়েছেন তিন লাখ তিন হাজার ৩১৯ জন, যা শতকরা ৮৩ দশমিক ৭২ শতাংশ।

ডিপিইর তথ্য ব্যবস্থাপনা বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, এখনও টিকার বাইরে আছেন ৬২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে অনেকেই নারী শিক্ষক। তাদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা, বুকের দুধ পান করাচ্ছেন এমন বা জটিল রোগে আক্রান্ত কিংবা কিংবা নিবন্ধন করেও টিকা নেয়ার তারিখ পাননি। তবে যারা এখনও বাকি রয়েছেন, তারা দ্রুত সময়ের মধ্যে টিকা নিতে পারবেন।

এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষকের টিকা নিশ্চিত করা হবে। এ কারণে সবাইকে বাধ্যতামূলক টিকা নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রাথমিকের প্রায় সবারই টিকা নেওয়া শেষ। যারা এখনও নিতে পারেননি, তাদের নানা সমস্যা রয়েছে।

এর আগে গত ২৮ জুলাই প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ১১ আগস্টের মধ্যে করোনার টিকা নেয়ার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সব পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম বলেন, আমাদের জানা মতে, বেশিরভাগ শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন। যারা এখনও নেননি তারা নানা জটিল রোগে আক্রান্ত, অনেকেই অন্তঃসত্ত্বা। তবে যারা এখনও টিকা পাননি তারা দ্রুত সময়ের মধ্যে পাবেন।

প্রাথমিকে করোনা আক্রান্ত এক হাজার ৮৫৭, মৃত্যু ৫৩: ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর সারাদেশের প্রাথমিক স্কুলে কর্মরত মোট এক হাজার ৮৫৭ শিক্ষক-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৩৮৩ জন সুস্থ হলেও ৫৩ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ৪৭ শিক্ষক, ৪ কর্মকর্তা, ১ কর্মচারী ও এক শিক্ষার্থী রয়েছেন। আর আক্রান্তের মধ্যে শিক্ষক ১ হাজার ৪৮১, কর্মকর্তা ২৪৪, কর্মচারী ১০১ ও শিক্ষার্থী ৩১। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯, খুলনায় ১১, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৬, বরিশালে ৭, সিলেটে ২ ও রংপুরে ৩ ও ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা