শিক্ষা

২৯ জুলাই বিসিএস প্রিলির ফল প্রকাশের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল (২৯ জুলাই) প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে ফল তৈরি কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

বুধবার (২৮ জুলাই) তিনি একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, কঠোর লকডাউনের এই সময়ে মন্ত্রিপরিষদের বিশেষ অনুমতি নিয়ে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। আশা করি এ সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব হবে।

তিনি জানান, বর্তমানে অগ্রাধিকার দিয়ে বিশেষ নিয়োগগুলোর সম্পন্ন করা হচ্ছে। আগামীতে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত জুন মাসে এ ফল প্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ করার আগ্রহ পিএসসির।

পিএসসি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের প্রকোপের কারণে একটি বড় সময় ধরে পিএসসির কার্যক্রম শিথিল ছিলো। এজন্য এই ফল প্রকাশে বিলম্ব হয়েছে। চলতি মাসের মধ্যে ৪১তম বিসিএসের নির্বাচনী ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু এ মাসের আর মাত্র একদিন বাকি রয়েছে। সে হিসেবে বৃহস্পতিবার তা প্রকাশ করা হতে পারে।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একসঙ্গে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা